Monday, 29 June 2020

নবজর্ন্ম

নবজর্ন্ম 
যে দেশে মানুষের আক্রোশ খুব বেশি সে দেশে ভাল কোন কিছুই বেশি দিন ভালো থাকেনা , তাকে ভাল থাকতে দেওয়া হত না বা এখন ও দেওয়া হয় না।  একটা ছেলে অফিসে গিয়ে কাজ করছে ১২  ঘন্টা অব্দি অথচ পাশে কেউ কাজ না করে সিগারেট ফুঁকাচ্ছে , মেয়ে কলিগদের সাথে ফ্লাটারিং করছে , কিংবা বসের সাথে খোশগল্প করে দিন পার করছে।  দিন শেষে চাটুকারিতার মেলা পদ পাচ্ছে আর যারা ভাবছে কাজ করে উন্নীত দিকে যাব তাদের কপালে শুদু খালি পাতিল।  
বিশ্বাস জিনিসটা আপনি কেমন করে অর্জন করবেন তাই দেশের মানুষ জন ভালো করে জানে।  খুব খাতির লাগিয়ে বাঁশ দিয়ে দিল তারপর ও বলবে আমি তোমার আপনার আপন।  অথচ আপনার জীবনের ১৩ খান টুকরা করে দেওয়া হয়ে গেছে। 
নিজের পাছায় কি আছে তা না দেখে অন্যের পাছায় গু না থাকলেও তা রাজ্য সমেত সবাইকে জানানো এদেশের রীতি।  খুব ভালো বন্ধু যে কিনা ১৪ তা বছর আপনার সাথে এক সাথে ছিল।  সত  হাসি কান্না এক সাথে কাটিয়েছেন আপনার চেয়ে ভালো দেখতে শুনতে অথবা অর্থের দিক দিয়ে আগিয়ে থাকলে আপনাকে ভুলে যাবে নির্ধিদায়।  এমনকি আপনার শত্রু কে গলায় নিয়ে বেস্ট ফ্রেন্ড ফরএভার বলবে। 
নীতি কথা বলতে বলতে উগলায় ফেলা লোকটা আপনাকে দুর্বল ভাবে পেলে আপনার কঠিন তম বিপদটি ঘটিয়ে দিবে। আপনি তখন আর তাঁকে কোন নীতিতে ফেলবেন তা আপনি নিজেই ভুলে যাবেন। 
বিশ্বাস করে জীবনে যদি মনের কথা প্রাণ খুলে বলেছেন তো আপনি হেরে গেছেন।  সে আপনাকে তা নিয়েবছরে প্রতি মাসে অথবা ১৪ দিন অন্তর অন্তর আপনাকে তা স্মরণ করিয়ে দিয়ে আপনাকে খোঁচাবে। 

আয়নার সামনে দাঁত ব্রাশ করতে করতে যদি পুরোনো কোন ক্ষতের কথা মনে হয় কী মনে হয় আপনার ? আমারতো দাঁতের রক্ত বের না হওয়া পর্যন্ত রাগ ঝেড়ে ফেলে দিতে ইচ্ছে হয় না।  নিয়মিত ওই সব ঘটনা আপনার মনের মধ্যে উঁকি দিলে আমার মত দাঁত ব্রাশ করবেন।  দেখবেন রক্ত না পড়া পর্যন্ত আপনার মনের মাঝে রগে দুঃখ্যে ক্ষোভে নিজের উপর রাগ  ধরবে। ২৭ বছর যদি একই দুঃখ লালন করেন তবে তা লালন ই করেন।  ও আপনাকে নতুন করে বাঁচতে শিখাবে।  
Eisoptrophobia- আয়নাকে ভয়। এই ফোবিয়াগ্রস্থ মানুষ আয়নায় নিজের প্রতিবিম্বকে ভয় করে। আরও স্পষ্ট করে বললে, তারা মনে করে আয়নার পেছনে আছে কোন ভৌতিক পৃথিবী। যদিও তারা জানে এই ভয় অযৌক্তিক, তবু তারা সব সময় উদ্বিগ্ন হয়ে থাকে। তারা আরও মনে করে, আয়না ভেঙ্গে ফেলা মন্দ ভাগ্যের পরিচয়। 
নবজর্ন্মে আমি বিশ্বাস করি না।  কিন্তু , বিশ্বাস এই যে , সকল কু থাকার পর ও আপনি মাথা উঁচু করে বেঁচে আছেন আর সবাই তাদের মন্দ কপাল বলে হাত কপালে তুলছে।  আপনি তখন বুজবেন এই ভঙ্গুর দেশে আপনি কত সংগ্রাম করে বেঁচে আছেন।  জীবনতো পরীক্ষা ঘর।  সকালে বিকালে পরীক্ষা চলছেই।  তারপর ও জীবনে সফলহবেন যদি স্থান কাল পাত্র এই গুলা আরো ও পরীক্ষিত ভাবে কাজে লাগান।  মন্দ লোকের কপালে ঝাঁটা পড়ুক।  

No comments:

Post a Comment

Thanks a lot
Regards,
morsalina

রমা

 রমা  আমার বয়স ৩০। গত ৩০ বছরে ৪টা বড় বড় Certificate আছে আমার । আমার অনেক বড় পাওয়া আমার ছাত্র জীবনে রমা মেম কে পাওয়া। ক্লাস ৪ থেকে তিনি আমাদে...