শিরোমহীন -
রোদ্দুর বলেছিল লাল টিপে তোমাকে ভীষণ মানাই। তারপর থেকে মেয়েটা কপোলে সূর্য ওঠায়। জানে, ছেলেটার চোখভরা মুগ্ধতা আর মনভরা মায়া।
ভাবছি এই কোয়ারেন্টাইনের দিনগুলোতে এক দিস্তা খাতা নিয়ে বসবো৷ ধুলোপড়া মলাট মুছে রোদ্দুর রোদসী আরেকটু ঝালিয়ে নিক স্মৃতি বিস্মৃতির ডালা। আরো একটু চাঙ্গা হোক কিংবা নতুন করে মেলাক তারা এক জন্মের হিসেব-নিকেষ। বেঁচে থাকলে দেখা হচ্ছে আগামী বইমেলায়।
খুব অদ্ভুতভাবেই ঠিক আজই ভাবছিলাম বড্ড দেরী করে, বহু স্থানে, বহু জীবনে, বড্ড দেরি করে এসেছি। প্রাপ্তি বা প্রত্যাশা কিছুই নেই তাই। এত বছর আগেও বুঝেছিলাম, এতবছর পরেও, আগামীতেও।
আজ ভোরের আলো জানালার কাঁচ ভেদ করে মুখে লেপ্টে গেলেও চা খাবার বেদনা তাড়িয়ে বেড়াবে না। আজ জর্ন্মদিনটা হিসাব নিকাশ করার কি খুব দরকার ! স্বাধীন গন্ধ হীন আর স্মৃতি নিয়ে সময়টা যাক ছুতে , লাল টিপ্ আজ পর্ব বলে মনে হয় না, আবার পড়তে পারি। 🙂
No comments:
Post a Comment
Thanks a lot
Regards,
morsalina