৮তলা থেকে চাঁদকে দেখি। আধা ছায়া আর আধা সাদা। আজ কোন তারিখ সেটা দেখার কোন আগ্রহ নাই আমার। দেখছি গত চারপাঁচ দিন আগে প্রবারণা পূর্ণিমা ছিল। শহরের আকাশ জুড়ে লান্ত্রিন , হালকা বাতাসে আকাশ ছুঁই ছুঁই। তারার মত জল জল করছিল। আমার বর নামাজ থেকে এসে বলছে , জানু আজতো খালি চোখে তাঁরা দেখতে পাই। আমি হাঁসি আর বলি বোকা আজ পূর্ণিমা। পরের দিন শনিবার অফিস নাই , সন্ধ্যায় বলছিল চল ছাদে যাই. আমার যাওয়া হল না। বেচারা ও গেল না। দিনটা হারিয়ে গেল। ফানুস গুলা যেমন দূর আকাশে টিম টিম জ্বলতে জ্বলতে নিভে গেল আমার ওই দিনটা ও হারিয়ে গেল। আমার খুব প্রিয় বন্ধুত্ব দূরত্ব বাড়তে বাড়তে এখন আর কথাই হয় না। বিদেশ থাকে ওর রাত আর আমার দিন। বুজে নেই ভাল আছে। মাঝে মাঝে ওয়ালে এসে ২ কথা লিখল। প্রিয় ছোট বোন একই শহরে থাকি অথচ যে কথা দিয়েছিলাম তা আজ ও রাখতে পারিনি। বলেছিলাম তোর সাথে প্রতি সপ্তাহে দেখা করব। গত ৩ মাসে দেখা হয় নি। মা-বাবা ওদের সাথে ও দেখা নাই। কথা হয় ফোনে। জীবনের সময় অসময় কে সাথে নিয়ে আমরা চলি।
আবার নতুন চাঁদ উঠবে , মাহাদী তার আম্মাকে হারিয়েছে , অনন্ত যাত্রায় আমি ও শামিল।
আবার নতুন চাঁদ উঠবে , মাহাদী তার আম্মাকে হারিয়েছে , অনন্ত যাত্রায় আমি ও শামিল।
No comments:
Post a Comment
Thanks a lot
Regards,
morsalina