Wednesday, 23 October 2019

কার্তিক মাসের কাতিয়ানী

কার্তিক মাসের কাতিয়ানী  বাংলা প্রবাদ।  শীতের আগমনী বার্তা হল এই কাতিয়ানী। কার্তিক মাসে যে বৃষ্টি হয় তাকেই কাতিয়ানী বলে।  গত ২ বছর আগে আমি যখন ঝিল পাড়ে ছিলাম তখন এমন বৃষ্টি শুরু হল যে ৫ দিন অবিরত বৃষ্টি।  যা  থামার কোন লক্ষণ দেখছিলাম না।  চারদিকে পানিতে থৈ থৈ।  কানায় কানায় পানি।  ঝিলের পানি রাস্তা ছুঁই ছুঁই।  তারপর আমরা কম্বল কাঁথা নামিয়ে শীত শীত উৎযাপন শুরু করলাম।  এই বছর একদিন গরম আর একদিন শীতের হাওয়া  বইছে।  আমি আসে পাশের কৃষক ভাই দের জিজ্ঞাসা করি , ভাই এইবার কি বৃষ্টি হবে? উনাদের উত্তর দিন বদলাইছে , কিছুই বুজা যায়না।  তবে এইবার দেরিতে আসবে।  এর মধ্যেই লাল শাক , সবুজ শাক , কলমি লতা , কুমড়া আর লাউ গাছ গুলা বড় হয়েছে।  আমার মনে চিন্তা যদি কাইতান শুরু হয় তা তো থাম্বার না.  ৫ দিন থেকে ৭ দিন ও থাকতে পারে।  যেহেতু পানি যাওয়ার জায়গা কম।  আমার গাছ গুলা পানিতে থাকতে পারে।  পরশু শেষ রাতে যখন ২-৪ ফোটা করে বৃষ্টি পড়ছিল আমি গুমিয়ে ভাবছি , যাক এই বার হালকা করে বৃষ্টি আসুক।  বৃষ্টি থিম গেল।  আমি ঘুরে এলাম আমার সবজি বাগানে।  খুব সুন্দর লাগছিল গাছ গুলাকে।  প্রতিদিন রোদ হয় আবার বাতাসে কোথা  থেকে মেঘ  আসে রোদ চলে  যায়।  এই কে ২ দিন চলে গেল।  আজ হটাৎ করে স্ট্যার্ট বাটন চাপ দিয়ে মুষুল ধরে বৃষ্টি।  শহরের যে যেখানে ছিল ভিজে চুপ চুপ।  আমার সুন্দর গাছ গুলা ও অবিরত পানি পেয়ে নেচে গেয়ে দুলছে।  আমি ভাবছি , থাম বাপু এত মেঘ আর দরকার নাই, অল্প স্বল্প বৃষ্টি যেন হয়।  যখন লিখছি , আমার একটা কান বারান্দাদের ঝিম ঝিম বৃষ্টির শব্দ শুনতে পাই আর অন্য কান দিয়ে শুনছি মেয়ের কার্টুন এর ডায়লগ , আই এম হ্যাপ্পি হেয়ার।  আর মন দিয়ে লিখছি।  ও আমার শখের কাইতান যাও তোমার বাড়ি।  এ বেলা আমাকে গাছের বড় হওয়া দেখতে দাও। 

No comments:

Post a Comment

Thanks a lot
Regards,
morsalina

রমা

 রমা  আমার বয়স ৩০। গত ৩০ বছরে ৪টা বড় বড় Certificate আছে আমার । আমার অনেক বড় পাওয়া আমার ছাত্র জীবনে রমা মেম কে পাওয়া। ক্লাস ৪ থেকে তিনি আমাদে...