তোর কোন খবর নাই আজ ৮ বছর ।
হুম , তুই তো খবর নিলিনা ।
তোর ফোন নুম্বেরটা delete করলাম সেই কবে।
সেই রাগ এখন ও আছে?
হুম ।।
আমি তোকে বলিনি প্রতিদিন আয় আড্ডা দেই, তোর কবিতা পড়ে শুনা, অথবা আবলতাবল গল্প বল।
চাইছিলাম যে , অন্তত মাসে একদিন বাসায় আসবি । বলবি, আমার চা খেতে ইচ্ছা করছে । ঘরে রাগ করে খাইনা । আমি বানাব । তুই আর আমি আক্সাথে বসে খাব আর হি হি করে হাসব।
এলিনা ।
তুই ও তো এলিনা ।
তুই জানিস আমি রাগ করছি। আর রাগ করলে আমি তা ভুলতে পারিনা । হুম মুখে আমি কখন ও বল্ব না ।
আমার বিয়ে হওয়ার পর আসলি একবার কি ২ বার ।
হুম , কিন্তু চা খেতে চাইলিনা।
বুজলাম তুই বুজে গেচিস আমি অনেক দূরে চলে গেছি।
তোর কথা সত্যি ।
ভুলে গেলি যে দুনিয়াটা ছোট ।
হুম শুনলাম , তোর বাবা খুব অসুস্থ। যেতে পারছি না । বাসা চিনিনা । একি শহরে অথচ দেখব না এটাও ভাবিনি ।
তুই না হয় অন্য কোন বিশাল western শহরে । কিন্তু খালাম্মা উনাকে ও তো মায়ের মত দেখি ।
তোর সাথে আমার দূরত্ব হয়তো শেষ হবার না । কিন্তু, সময় গুলা ও তো তোর মনে থাকার কথা ।
আমার মেয়েটা কে তো বলতে পারতি , তোর মা আমার সব চেয়ে কাছের বন্ধু। বলতে তো পারতি , তোর মা , আমার সুখ দুখের সাথি ছিল ।
আমিতো আমার মেয়েকে বল্ব । আমার বন্ধু কে হারিয়ে ফেলেছি ।
সে এখন এক শিরনামহীন ভালবাসা ।
সঞ্চিতা ...
আমার রাগ টা থাক না হয় আমার কাছে।
তুই তোর মত ই থাক ।
কোন দিন ইচ্ছা হলে চলে আসিস চা খেতে।
No comments:
Post a Comment
Thanks a lot
Regards,
morsalina